অপরাধ
ছবি: সংগৃহীত

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহীর খড়খড়ি এলাকায় এক মাদকাসক্ত ছেলে নিজের মাকে কুপিয়ে হত্যা করেছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পুরাতন কৃষি ব্যাংক মোড় এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত সোহাগী খাতুন (৫৫) ওই এলাকার বাসিন্দা ও আজিজুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার রাতে নেশার জন্য টাকা চাওয়ার সময় সোহাগী খাতুন টাকা দিতে অস্বীকৃতি জানান। এর পর তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

উত্তেজিত সুমন ধারালো হাসুয়া বের করে মায়ের বুকে ও পেটে আঘাত করে। এতে সোহাগী ঘটনাস্থলেই মারা যান। পরে সুমন মরদেহ রাস্তায় ফেলে নিজ বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে আত্মগোপনের চেষ্টা করেন।

পরিস্থিতি জানাজানি হলে স্থানীয়রা সুমনের বাড়ি ঘেরাও করে তাকে আটক করে থানায় খবর দেয়। চন্দ্রিমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুমনকে থানায় নিয়ে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন