অপরাধ
ছবি: সংগৃহীত

জাল নথি দিয়ে মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার সিনিয়র সহকারী সচিব কারাগারে।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত বুধবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. কামাল হোসেনের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের অনুসন্ধানে জানা যায়, আসামি কামাল হোসেন ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, তার প্রকৃত জন্মদাতা বাবা-মা হলেন মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুন। কিন্তু সুবিধা ভোগের উদ্দেশ্যে তিনি নিজের চাচা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে বাবা-মা হিসেবে সাজিয়েছেন।

মামলার শুনানি চলাকালীন জানানো হয়, গত বছরের ১৫ ডিসেম্বর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন কামাল হোসেন। এরপর ২৩ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তদন্ত কর্মকর্তার সহায়তায় ডিএনএ পরীক্ষার শর্তে জামিন মঞ্জুর করেন।

তবে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী শর্তগুলো যথাযথভাবে পালন না করার কারণে দুদক পুনরায় জামিন বাতিলের আবেদন করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মতামত দিন