অপরাধ
ছবি: সংগৃহীত

ভুয়া পরিচয়ে সচিবালয়ে ঢোকার চেষ্টা,৩ জনের কারাদণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও জাল পাস ব্যবহার করে বাংলাদেশ সচিবালয়ে ঢোকার চেষ্টা ধরা পড়েছে। সম্প্রতি চালানো বিশেষ তল্লাশিতে এই অনিয়ম শনাক্ত হওয়ার পর তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি মনিটরিং টিম নিয়মিত নজরদারির অংশ হিসেবে সচিবালয় এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজন ব্যক্তি অনুমোদনবিহীনভাবে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সন্দেহ তৈরি হয়। যাচাই শেষে দেখা যায়, তারা সচিবালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া পাস তৈরি করেছেন।

আদালতের আদেশে মো. আলিফ শরীফ ও মো. দিদারুল আলমকে এক মাস করে এবং মো. আশিককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় একজন সরকারি কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকেও আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, সচিবালয়ে প্রবেশ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।

তিনি আরও জানান, ব্যক্তি প্রবেশের পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। স্টিকারবিহীন কিংবা মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত গাড়ি এখন আর সচিবালয় চত্বরে ঢুকতে পারছে না।

কর্তৃপক্ষের ভাষ্য, প্রশাসনিক কেন্দ্রের নিরাপত্তা অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

মতামত দিন