অপরাধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপি অভিযানে ১৫৮৬ মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৫৮৬টি মামলা দায়ের করেছে। ট্রাফিক আইন মেনে চলার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে।

ডিএমপি সূত্র জানায়, ট্রাফিক-রমনা এলাকায় তিনটি বাস, ছয়টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। একইভাবে, লালবাগ এলাকায় তিনটি বাস, ছয়টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত করে মোট ১২৮টি মামলা করা হয়েছে।

মতিঝিল বিভাগে তিনটি বাস, ছয়টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ ২৩৪টি মামলা দায়ের করা হয়েছে। ওয়ারী এলাকায় ছয়টি বাস, ১৭টি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, আটটি সিএনজি এবং ৩১টি মোটরসাইকেলসহ ৮৭টি মামলা হয়েছে।

তেজগাঁও এলাকায় দুইটি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেল নিয়ে ১৮৬টি মামলা করা হয়েছে। মিরপুরে তিনটি বাস, ১১টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি এবং ৩৬৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে ৫৩০টি মামলা দায়ের করা হয়েছে। উত্তরা ও গুলশান এলাকায়ও যথাক্রমে ১৭৪ এবং ১৩১টি মামলা হয়েছে।

এ ছাড়া অভিযানকালে ডিএমপি মোট ৪৪৯টি গাড়ি ডাম্পিং এবং ১৫১টি গাড়ি রেকার করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতামত দিন