অপরাধ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০

নিজেস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঈদগাহ মাঠের জমি সংক্রান্ত বিরোধ নতুন করে সহিংসতায় রূপ নিয়েছে। ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া ইল্লাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামটির ইদ্রিস আলী গং ও ইউসুব আলী গংয়ের মধ্যে ঈদগাহ মাঠের একটি অংশের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি প্রশাসনের কাছে গেলে সোমবার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জমি পরিমাপ করতে এলাকায় যান। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

তাড়াশ থানার উপ-পরিদর্শক মো. কবির হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

মতামত দিন