অপরাধ
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে জয়পুরা এলাকার ছোট কালিয়াকৈর ব্রিজের পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা দুপুরে ডোবায় মরদেহ ভাসতে দেখার পর পুলিশকে খবর দেন। ধামরাই থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী মৃত যুবককে কয়েক দিন আগে ডোবায় ফেলা হয়েছে। মরদেহের পচনশীল অবস্থার কারণে শরীরে আঘাতের চিহ্ন আছে কি না তা প্রাথমিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মতামত দিন