মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার গ্রেফতার ৬।
মোহাম্মদপুরের বসিলা এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযানে অংশ নেওয়া সেনা সূত্র জানিয়েছে, এই ছয়জনকে রায়েরবাজার ও টেক্কা মিয়ার মোড় এলাকায় অপরাধ পরিকল্পনা করার সময় আটক করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ধারালো তলোয়ার, কুঠার, সামুরাই, হেরোইন ও গাঁজা। এছাড়াও উদ্ধার করা হয়েছে নগদ ৪৩,৮৫০ টাকা এবং কিছু মোবাইল ফোন।
সেনা কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিদের যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা অভিযানের পর নিরাপত্তার উন্নতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
মতামত দিন