অপরাধ
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে গভীর রাতে সেনা অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ১৮।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার মোহাম্মদপুরে বিশেষ সেনা টিম অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে। অভিযানে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, মাদক, নগদ অর্থ এবং মোবাইল ফোন পাওয়া গেছে।

অভিযান পরিচালনা করা হয় শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত, রায়েরবাজার এলাকায়।

অভিযান সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা কিশোর গ্যাং ও স্থানীয় অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে রয়েছে ১৮ থেকে ৪৪ বছর বয়সী যুবকরা। সেনা কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এই অভিযানে ১২টি তলোয়ার, ২টি চাপাতি, একটি চাইনিজ কুঠার, ২টি সামুরাই, ১২৫ পুরিয়া গাঁজা, ১৩টি স্মার্টফোন এবং ৪০ হাজার ২০০ টাকা নগদ উদ্ধার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে এবং স্থানীয়দের সহযোগিতা আশা করা হচ্ছে।

স্থানীয়রা জানাচ্ছেন, অভিযান শুরু হওয়ার পর এলাকা থেকে ভয়ঙ্কর অপরাধমূলক কার্যক্রম কমে গেছে এবং জনগণের মধ্যে নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে।

মতামত দিন