মুসাব্বির হত্যা মামলায় অন্যতম শ্যুটার রহিম গ্রেপ্তার।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হয়েছে। এ মামলার অন্যতম শ্যুটার হিসেবে চিহ্নিত মো. রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় রহিমের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরবেন ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম। সেখানে হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনা, অস্ত্রের উৎস এবং রহিমের ভূমিকা নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই গ্রেপ্তারের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত আরও জোরদার করা হচ্ছে।

মতামত দিন