ডিবির অভিযানে আটক ইভ্যালির সিইও রাসেল-চেয়ারম্যান শামীমা।
দীর্ঘদিন ধরে মামলার চাপ ও গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তাকে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তারা গ্রেপ্তার হন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইভ্যালির এই দুই কর্মকর্তার বিরুদ্ধে বিপুলসংখ্যক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে মোট ৩৯১টি ওয়ারেন্টের তথ্য পুলিশের কাছে রয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত দিন