অপরাধ
ছবি: সংগৃহীত

এনসিপির নাম ভাঙিয়ে ২০ লাখ টাকা চাঁদা তোলার অভিযোগ, খুলনায় তিন যুবক আটক।

নিজেস্ব প্রতিবেদক:

রাজনৈতিক পরিচয়ের আড়ালে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা—এমন অভিযোগে খুলনা নগরীতে তিন যুবককে আটক করেছে পুলিশ। তারা নিজেদের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য হিসেবে পরিচয় দিয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সোনাডাঙ্গা এলাকার নেসার উদ্দিন সড়কের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। পুলিশের ভাষ্য অনুযায়ী, মেহেদী হাসান নিজেকে এনসিপির খুলনা জেলা শাখার সদস্য বলে দাবি করতেন।

পুলিশ জানায়, সোনাডাঙ্গার বাসিন্দা শাহনাজের বাবা শফিকুল ইসলাম ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সম্প্রতি কয়রা থেকে খুলনায় আসেন। ওই সুযোগে তিন যুবক ওই বাড়িতে গিয়ে দাবি করেন, সেখানে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে রয়েছেন। এ সময় তারা ভয়ভীতি দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

পরিস্থিতি আঁচ করতে পেরে বাসার সদস্যরা কৌশলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন