উদয়পুরে সেনা অভিযানে টিয়ার শেল,গ্রেনেড–ককটেল উদ্ধার, আটক ১।
ঝিনাইদহ সদর উপজেলার একটি গ্রাম থেকে বিপজ্জনক সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়, যিনি একাধিক মামলার সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সেনা ক্যাম্পের কন্ট্রোলরুমের তথ্যমতে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে উদয়পুর এলাকায় একটি বিশেষ দল অভিযান চালায়। তল্লাশির সময় সেখান থেকে একটি মাল্টি ইমপ্যাক্ট সাউন্ড গ্রেনেড, একটি টিয়ার গ্যাস গ্রেনেড এবং একটি ককটেল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম রুবেল হোসেন। তিনি উদয়পুর গ্রামের বাসিন্দা এবং ছমির মন্ডলের ছেলে। সেনাবাহিনীর দাবি, জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া সরঞ্জামের সঙ্গে উদ্ধারকৃত গ্রেনেডগুলোর মিল রয়েছে।
অভিযান শেষে জব্দ করা গোলাবারুদ ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন