চান্দগাঁওয়ে পারিবারিক বিরোধে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন।
চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে তার স্ত্রী সালমা আক্তার নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ৩৮ বছর বয়সি সালমা ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।
রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বি ব্লকের ১৪ নম্বর রোডের বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পূর্ব থেকেই পারিবারিক বিরোধ চলছিল। সকালেই সেই বিবাদকে কেন্দ্র করে জসিম উদ্দিন স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেন। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযানে এসে তাকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
মতামত দিন