অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরে কলেজছাত্র ওয়াহিদুল হত্যার মামলায় এজাহারনামীয় আসামি গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের হালিশহর এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এক কলেজছাত্র নিহত হয়েছেন। র‍্যাব-৭ খবর অনুযায়ী, হত্যাকাণ্ডের এজাহারনামীয় প্রধান আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে আটক করেছে।

পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বছরের ১৬ মে নয়াবাজার এলাকায় হামলাকারীরা প্রথমে লোহার রড দিয়ে সাব্বিরকে আঘাত করে, পরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর তার মৃত্যু হয়। সাব্বির মুরাদপুরের শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। হত্যার পর তার বাবা মোহাম্মদ এসহাক থানায় মামলা দায়ের করেন।

মতামত দিন