অপরাধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা, আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিলো পরিবারের লোকজন।

নিজেস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ নগরীর দিগারকান্দা এলাকায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে পুলিশের ওপর আক্রমণ চালিয়ে মামলা দায়ের আসামি আরিফুল ইসলামকে হাতকড়াসহ তার সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেছে। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরিফুলের বাবা সাগর আলীকে আটক করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানিয়েছেন, আসামির পরিবারের লাঠি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলার সময় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হন। বর্তমানে ছিনিয়ে নেওয়া আসামি এবং হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করে। ওই ঘটনায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল আরিফুলকে গ্রেপ্তার করতে গেলে তার বাবা ও সহযোগীরা আক্রমণ চালায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এসআই ফরিদ আহমেদ জানান, আহত পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে তৎপর থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


মতামত দিন