অপরাধ
ছবি: সংগৃহীত

গুলি করে ভাইরাল ১০ মাস পর সন্ত্রাসী সোহাগ ও দুই সহযোগী গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আধিপত্য বিরোধকে কেন্দ্র করে আলোচিত সন্ত্রাসী সোহাগকে (নামের সঙ্গে দুই সহযোগী) মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। অভিযানটি কদমতলী এলাকায় মাদক সেবনের আসর থেকে পরিচালিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা তিনজনই স্থানীয় বাসিন্দা। তাদের প্রত্যেককে আদালতে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়। তবে সোহাগের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৬ মার্চ আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় সোহাগ প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি চালিয়েছিল। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং দেশের গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে সোহাগ দীর্ঘদিন আত্মগোপন করে ছিল।

ওসি আবদুল বারিক বলেন, “সোহাগ ও তার সহযোগীরা আগেরও একাধিক মাদক ও ফৌজদারি মামলার সাথে যুক্ত। অস্ত্র উদ্ধার করতে তাদের রিমান্ড আবেদন করা হয়েছে। অস্ত্র মিললে সন্ত্রাসী আইনে পৃথক মামলা করা হবে।”

মতামত দিন