অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাকায় ডেভিল হান্ট ফেইজ-২ এক দিনে গ্রেপ্তার ৩৯ জন।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে বনানী থানায় ৫ জন, খিলক্ষেত থানা থেকে ১০ জন, মিরপুর মডেল থানা থেকে ৩ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৮ জন এবং যাত্রাবাড়ী থানা থেকে ১৩ জন রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রোববার (১১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

যাত্রাবাড়ী থানার অভিযানের বিষয়ে তিনি বলেন, শনিবার (১০ জানুয়ারি) অভিযান চলাকালীন ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১২ বার গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আ. কাদের মিয়া, মো. হাসান, মো. তাজিম চৌধুরী (২০), শরীফুল ইসলাম শরীফ (৩০) সহ আরও ৯ জন রয়েছে।

শেরেবাংলা নগর থানার অভিযানেও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে হোসাইন মোহাম্মদ জালাল শান্ত (৩৫), মো. আল আমিন (২৮), জয়নাল আবেদীন (৫২) এবং মো. আনোয়ার হোসেন (৪৮) রয়েছে।

তালেবুর রহমান জানান, খিলক্ষেত থানা পুলিশও বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। গ্রেপ্তারদের মধ্যে মো. আলামিন মোমেন (৩৩), সুমন মিয়া (৩৫), মো. দেলোয়ার হোসেন (৩২) এবং সাইফুল ইসলাম (২২) উল্লেখযোগ্য।

ডিএমপি সূত্রে বলা হয়েছে, অভিযান চলমান থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ জোরদার কার্যক্রম চালাবে।

মতামত দিন