অপরাধ
ছবি: সংগৃহীত

বাউফলে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় একই ঘটনায় নবম শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। অভিযুক্ত অনিক নামের এক যুবক ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার সকালে অনিক তার পরিচিত এক মাদ্রাসা শিক্ষার্থীকে নিজের বাসায় আসতে বলেন। ওই শিক্ষার্থী সঙ্গে করে তার এক সহপাঠী বান্ধবীকেও নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, ওই বাসায় কৌশলে দুজনকেই যৌন নির্যাতনের শিকার করা হয়।

অভিযুক্ত পালিয়ে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, দুই শিক্ষার্থী অভিযোগ দিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন