অপরাধ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে এনা বাসে দুর্বৃত্তদের ঢিল, চালক গুরুতর জখম।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাওসার নগর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ঢিলে এনা পরিবহনের একটি বাসের চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি এনা পরিবহনের বাস কাওসার নগর এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা বাস লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে সামনের গ্লাস ভেঙে চালক গিয়াস উদ্দিন (গিয়াস মিয়া) মাথায় গুরুতর আঘাত পান।আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “এই রুটে এর আগেও হামলার ঘটনা ঘটেছে। এনা পরিবহনের শ্রমিকরা অভিযোগ করেছেন, পরিবহন শ্রমিকদের মধ্যে পূর্ব বিরোধ থেকেই এ হামলা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর, বিজয়নগর ও চান্দুরা হয়ে হবিগঞ্জের অলিপুর পর্যন্ত সড়কে এ ধরনের ঘটনা নতুন নয়। আগের ঘটনা পর্যবেক্ষণ ও অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

মতামত দিন