আ.লীগ নেতার বাড়ির পেছনে্র নালা থেকে মিলল ১৫৫টি গুলির খোসা।
রাজধানীর পল্লবীতে একটি নালা থেকে ১৫৫টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুরে পল্লবী থানার ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরের বাড়ির পেছনের ওই নালা পরিষ্কারের সময় খোসাগুলো পাওয়া যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “বসতবাড়ির পাশের নালা থেকে ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”
তদন্ত সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র জানিয়েছে, এসব গুলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবহার হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়, তদন্ত চলমান রয়েছে।

মতামত দিন