মাগুরার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, লালবাগে র্যাবের অভিযান।
রাজধানীর লালবাগ থানার নবাবগঞ্জ এলাকা থেকে মো. জিল্লুর রহমান (৩২) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১০ এর অধিনায়কের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নবাবগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাগুরার আদালতে সিআর মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে র্যাব।
মতামত দিন