অপরাধ
ছবি: সংগৃহীত

শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু।

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে নিহত হয়েছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মা। শনিবার (৩ মে) রাতে উপজেলার বৈলাব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

হত্যার পর সারারাত মৃতদেহের পাশেই অবস্থান করেন ছেলে। পুলিশ অভিযুক্ত জাবের হোসেন (২৮)কে আটক করেছে।

নিহত শামসুন্নাহার উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নূরুল হক মাষ্টারের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জাবের হোসেন একজন মাদকসেবী এবং মায়ের কাছ থেকে প্রায়ই মাদক কেনার জন্য টাকা চাইতেন। শনিবার রাতে মাদকের টাকা না পেয়ে তিনি মাকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার মায়ের মাথায় আঘাত ও হাত ভাঙার চিহ্ন পাওয়া গেছে।

রোববার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন জানান, “ঘরের ভেতরে দরজার হাতলে আটকিয়ে মাকে হত্যা করেছে জাবের। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন