অপরাধ
ছবি: সংগৃহীত

উত্তরায় অপহরণের ঘটনায় দুই জন গ্রেফতার,প্রাইভেট কার জব্দ।

রাজধানীর উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় একটি প্রাইভেটকার উদ্ধারসহ দুজন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন—হাসানুজ্জামান শাওন (৩৬) ও আমির হোসেন (৩২)।

১৮ এপ্রিল দুপুরে উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে একটি প্রাইভেটকারে করে অজ্ঞাত এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় কয়েকজন। ঘটনাটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণকারীদের শনাক্ত করে।

পরে ২৮ এপ্রিল খিলগাঁও থেকে শাওনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়। শাওনের দেয়া তথ্য অনুযায়ী, রূপগঞ্জের পূর্ব চনপাড়া থেকে আমির হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, চারজন মিলে ভিকটিম আরিফকে অপহরণ করে টাকা আদায়ের পর ছেড়ে দেয়। উত্তরা পূর্ব থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন