অপরাধ
ছবি: সংগৃহীত

পুলিশের নামে প্রতারণা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান।

সম্প্রতি বাংলাদেশ পুলিশের পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে—এমন অভিযোগে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে পুলিশ সদর দপ্তর।

রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্রটি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উপায়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা কখনো কখনো উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টা করছে। এতে কেউ যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থা রক্ষায় বাংলাদেশ পুলিশ সব সময় সচেষ্ট এবং প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মতামত দিন