অপরাধ
ছবি: সংগৃহীত

রাজধানীর ভূতের গলিতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম।

রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আহত যুবক বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রোববার (১৮ মে) রাতের এই ঘটনা ঘটে।আহতের নাম সাইফ হোসেন মুন্না, তিনি কলাবাগান ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী।

পুলিশের তথ্য মতে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিলো।এই দ্বন্দ্বের জেরে রোববার রাতে সাইফ হোসেন মুন্নাকে সেন্ট্রাল রোডের ভূতের গলির মুখে কুপিয়ে জখম করা হয়। হামলার নেতৃত্ব দেন যুবদল কর্মী এমসি শুভ। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় সোমবার (১৯ মে) নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়। আহত মুন্নার বোন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

মতামত দিন