অপরাধ
ছবি: সংগৃহীত

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ছগির আহম্মেদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ছগির রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে। তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, অস্ত্র কেনাবেচার খবর পেয়ে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে ছগিরকে সন্দেহভাজন হিসেবে আটক করে দেহ তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেপ্তার ছগিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

মতামত দিন