শ্যামল পল্লী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।
রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত শ্যামল পল্লী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ মে) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, খবর পেয়ে রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

মতামত দিন