জাতীয়
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় সাংবাদিকদের বহনকারী বাস খাদে, আহত কয়েকজন।

সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। বাসটিতে অন্তত ৩৫ জন সাংবাদিক ছিলেন।

দুর্ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন।

রোববার (১৮ মে) বিকেলে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাঠি মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সফর কভার করতে সাংবাদিকদের একটি দল সাতক্ষীরা যান। রোববার বিকেলে ফেরার পথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে পড়লে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে যায় এবং কয়েকজন সামান্য আহত হন। তবে গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মতামত দিন