পৌনে দুই ঘণ্টা পর শাহবাগ মোড় থেকে সরে গেল ছাত্রদল, যান চলাচল স্বাভাবিক।
জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে আজ রোববার বিকেলে পৌনে চারটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দায়ীদের দ্রুত গ্রেপ্তার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
বিকেল ৫টা ২৫ মিনিটে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম কর্মসূচি শেষ ঘোষণা করেন। এরপর মিছিল করে তারা শাহবাগ থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
শাহরিয়ার হত্যার মূল আসামিদের গ্রেপ্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি জানিয়ে ছাত্রদল হুঁশিয়ারি দিয়েছে, দাবিসমূহ না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গতকাল শনিবার কেন্দ্রীয় ছাত্রদল জানিয়েছিল, আজ শাহবাগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা মিছিল ও বিক্ষোভের মাধ্যমে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করা হয়।
মতামত দিন