জাতীয়
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, আহত পরিবারের ৫ সদস্য।

নিজেস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আহসানমারা ব্রিজ এলাকায় আজ বুধবার দুপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন লেগুনা চালক ইব্রাহিম মিয়া (২৫) এবং যাত্রী জাহেদ মিয়া (১৮)।

প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা লেগুনাটি ব্রিজের কাছাকাছি পৌঁছালে ঢাকাগামী খাদিজা ভিআইপি বাস সজোরে ধাক্কা দেয়। জাহেদ মিয়া ঘটনাস্থলেই মারা যান, আর গুরুতর আহত চালক ইব্রাহিম সিলেটে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

একই পরিবারের পাঁচজন যাত্রী আহত হয়েছেন — আব্দুল জাহান ও তার পাঁচ বছর বয়সী মেয়ে লুৎফা, তৌরিজ মিয়া ও তার স্ত্রী কল্পনা বেগম এবং আব্দুল জাহার। লেগুনার সামনে বসা আব্দুল জাহার সড়কে ঝাঁপ দিয়ে কোনোরকমে প্রাণে বাঁচেন।

মতামত দিন