শ্রেণিকক্ষে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি কক্ষে আইন বিভাগের এক পুরুষ ও সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। ঘটনাটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে প্রশাসন।
জিরো টলারেন্স নীতির আওতায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন