জাতীয়
ছবি: সংগৃহীত

যমুনা সেতু মহাসড়কে ট্রাক উল্টে চালক নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় আজ বুধবার সকালে ট্রাক উল্টে মারা গেছেন চালক রাসেল মিয়া (২০)। তিনি ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকা থেকে যমুনা সেতুর দিকে আসার পথে চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি রাস্তার বিভাজকে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন