জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত।

নিজেস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার দুপুরে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিটে হবিগঞ্জের গজনাইপুরে এই কম্পনের উৎপত্তি হয়।

কম্পনটি হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর ও ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে টের পাওয়া গেছে। সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরার ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি 'মৃদু' শ্রেণির ভূমিকম্প এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।

মতামত দিন