জাতীয়
ছবি: সংগৃহীত

বুধবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রাজশাহীতে বিদ্যুৎ লাইনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কাজের কারণে বুধবার জেলার কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ থাকবে না।

নেসকোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজ পরিচালনা করা হবে। এজন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ এবং কাটাখালী পৌরসভা এলাকার বিভিন্ন অংশ।

বিষয়টি নিশ্চিত করে মো. আনোয়ার হোসেন জানান, ঈদের সময় যাতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই আগাম এই কাজ করা হচ্ছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

মতামত দিন