খিলক্ষেতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধস, আহত ৬।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলক্ষেতের নয়ানগরে সন্ধ্যার ঝড়ে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের উপরের দেয়াল ভেঙে পড়েছে। এতে পাশের তিনটি টিনশেড বাড়ির চাল চাপা পড়ে ৬ জন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা না রেখেই ভবনটির নির্মাণকাজ চলছিল। বৃষ্টি ও তীব্র ঝড়ো হাওয়ায় সদ্য তোলা দেয়াল টিকতে পারেনি।
আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের অবস্থা উদ্বেগজনক এবং তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
মতামত দিন