বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হলেন বিএনপি নেতা এম. আর. ইসলাম স্বাধীন।
নিজেস্ব প্রতিবেদক:
নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন তার প্রথম প্রশাসক পেল। বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রীর কাছে যোগদানপত্র দিয়ে আনুষ্ঠানিকভাবে পদে বসেছেন।
গতকাল সোমবার রাতে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, সিটি কর্পোরেশনের নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, দেড়শ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয় গত ২০ এপ্রিল। সেদিন প্রধানমন্ত্রী তারেক রহমান এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর নিকারের অনুমোদন ও গেজেট প্রকাশের পর চলতি সপ্তাহেই প্রশাসক নিয়োগ হলো।

মতামত দিন