প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।
সারাদেশে একযোগে শুরু হয়েছে ভূমিসেবা মেলা। আজ মঙ্গলবার তেজগাঁওয়ের ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও একসঙ্গে মেলা চলছে। এ বছরের প্রতিপাদ্য — "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।"
এর আগে সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানান, ভূমিসেবা সম্পর্কে মানুষের মধ্যে দীর্ঘদিনের নেতিবাচক ধারণা দূর করতে এবং সেবাকে সহজলভ্য করতেই এই উদ্যোগ। মেলায় অনলাইনে ঘরে বসে ভূমিসেবা নেওয়ার সুযোগ, ভূমি উন্নয়ন কর পরিশোধে উৎসাহ, সরাসরি অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান এবং ডিজিটাল সেবায় নাগরিকদের আগ্রহী করার বিষয়গুলোতে জোর দেওয়া হচ্ছে।
মতামত দিন