জাতীয়
ছবি: সংগৃহীত

র‌্যাবের জন্য নতুন আইন আসছে, মানবাধিকার রক্ষায় কাজ করবে বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

র‌্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার র‌্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, নতুন আইনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং র‌্যাব ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করবে। বাহিনীর নাম পরিবর্তন হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

অতীতে কিছু কর্মকর্তার কারণে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে স্বীকার করে মন্ত্রী বলেন, এর দায় প্রতিষ্ঠানের নয়। ফ্যাসিবাদের আমলে কতিপয় কর্মকর্তার কার্যকলাপের কারণেই যুক্তরাষ্ট্র র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

মতামত দিন