ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ্ উদ্দিন।
নিজেস্ব প্রতিবেদক:
আজ সোমবার আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন মোসলেহ্ উদ্দিন আহমদ। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। আজ ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত দিন