জাতীয়
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি।

নিজেস্ব প্রতিবেদক:

গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে পরীক্ষায় হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হলে ১২ মে জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি করা হয়।

ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে সফলভাবে হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়।

চিকিৎসা শেষে আজ সোমবার (১৮ মে) সকালে দেশে ফিরেছেন তিনি। বঙ্গভবনের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

মতামত দিন