গ্রাফিতি মোছাকে কেন্দ্র করে উত্তেজনা,চট্টগ্রামের জিইসি থেকে দেওয়ানহাট পর্যন্ত সমাবেশ নিষিদ্ধ।
চট্টগ্রামে ফ্লাইওভারের পিলার থেকে গ্রাফিতি মুছে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত পুরো এলাকায় মিছিল, মিটিং ও যেকোনো ধরনের জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সিএমপি।
আজ সোমবার সকালে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৩০ ধারার ক্ষমতা প্রয়োগ করে এই আদেশ দেওয়া হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নগরের শান্তি ও জননিরাপত্তা অক্ষুণ্ণ রাখতেই এই সিদ্ধান্ত। কেউ আদেশ ভাঙলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন