জাতীয়
ছবি: সংগৃহীত

মতিঝিলে ৩ তলা ভবনে আগুন, ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে।

রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয় দমন অভিযানে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।

মতামত দিন