ঈদুল আজহায় ১৩ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ।
নিজেস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন চব্বিশ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ ঈদের আগে সাত দিন এবং পরে পাঁচ দিন বিরতিহীনভাবে চালু থাকবে এসব স্টেশন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সব সরকারি ও আধাসরকারি অফিস বন্ধ থাকবে। পোশাক কারখানাগুলোতেও ধাপে ধাপে ছুটি কার্যকর হবে।

মতামত দিন