কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমলা বেগম (৭০) ও তার ছেলে জামাল হোসেন (৩০) নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে বৃষ্টির মধ্যে বাড়ির একটি গরু দৌড়ে ঘরে ঢুকে পড়ে।ওই ঘরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে লাগানো ছিল।গরুটি অটোরিকশার সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়।গরুটিকে বাঁচাতে ছুটে যান জামাল হোসেন, কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে যান মা কমলা বেগম, তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত দিন