জাতীয়
ছবি: সংগৃহীত

এনবিআরের সামনে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রেখে মানববন্ধন ও বিক্ষোভ।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন বাজেটে মোটরসাইকেলে অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় নামলেন চালকরা। রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রেখে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইঞ্জিন ক্ষমতা অনুযায়ী মোটরসাইকেলে বার্ষিক অগ্রিম আয়কর বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ১১১-১২৫ সিসির মোটরসাইকেলে বছরে ২ হাজার, ১২৬-১৬৫ সিসিতে ৫ হাজার এবং ১৬৫ সিসির বেশিতে ১০ হাজার টাকা আরোপের প্রস্তাব রয়েছে।

বিক্ষোভকারীরা বলছেন, মোটরসাইকেল এখন আর বিলাসের বাহন নয়, কোটি মানুষের জীবিকা ও যাতায়াতের অবলম্বন। এই খাতে কর বসালে লাখো মানুষের সংসার বিপদে পড়বে। পরে এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়ে প্রস্তাবিত কর বাতিলের দাবি জানান তারা।

মতামত দিন