জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশু মারা গেছে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এ তথ্য জানিয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৪৫৯ শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ৭৫ জনের এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ শিশু এবং সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু।

মতামত দিন