জাতীয়
ছবি: সংগৃহীত

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার, অনশন ভাঙালেন ইউজিসি চেয়ারম্যান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিয়েছে সরকার—এমনটি জানিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি নিজ হাতে পানি পান করিয়ে  শিক্ষার্থীদের অনশন ভাঙান।

এ সময় তিনি বলেন, “সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়েছে। রাত ৮টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং দেবে।”

এর আগে, বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি, আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণ এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিকেল ৩টা ৪৫ মিনিটে কাকরাইলমোড়ে অনশন শুরু করেন জবির শিক্ষার্থীরা।আন্দোলনে অংশ নেন বিভিন্ন বিভাগের কয়েক হাজার বর্তমান ও সাবেক শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন ‘জবি ঐক্য’-এর পক্ষ থেকে গণঅনশনের ঘোষণা দেন।

মতামত দিন