চট্টগ্রামে চোরাই তিন গরুর আদালত নিলাম, ক্রেতা আইনজীবী ফরহাদুল আলম।
চট্টগ্রামে পুলিশ উদ্ধার করা তিনটি চোরাই গরু আদালতের নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। গরুগুলোর মধ্যে দুটি গাভি ও একটি বাছুর রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই নিলাম অনুষ্ঠিত হয়। আদালতের পক্ষ থেকে গত ১২ মে একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গরু তিনটির নিলাম মূল্য ধরা হয় ১ লাখ ২৪ হাজার টাকা। তবে ভ্যাট ও আয়করসহ মোট ১ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করতে হয় আইনজীবী ফরহাদুল আলমকে। পরে গরুগুলো তার গ্রামের বাড়ি, চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ে যাওয়া হয়।
আইনজীবী ফরহাদুল আলম জানান, গত ৮ এপ্রিল চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে পুলিশ চোরাই গরুগুলো উদ্ধার করে। এরপর থেকে সেগুলো থানা পুলিশের হেফাজতে ছিল। আদালতের নির্দেশে নিলামের জন্য গরুগুলো আদালতে তোলা হয়।

মতামত দিন