‘মুলা না বোতল’—জবি শিক্ষার্থীদের আন্দোলনে দীপ্তির স্লোগান ভাইরাল।
আবাসন সংকটসহ চার দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজপথে নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) বিকেলে কাকরাইল মোড়ে চলমান গণঅনশনে অংশ নেন জবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।
স্লোগানটি নিয়ে কেউ কেউ সমর্থন জানালেও অনেকে সমালোচনাও করছেন। কেউ মন্তব্য করেছেন, ‘বেশি বাড়াবাড়ি করা ভালো না’। অন্যদিকে, আন্দোলনে দীপ্তির সরব উপস্থিতি আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ছড়ায়।
তবে শুক্রবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর আসে। বিকেল সাড়ে ৭টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে ঘোষণা দেন—শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়া হয়েছে।
উপাচার্য বলেন, “পরিচালনা বাজেট বৃদ্ধির মাধ্যমে প্রথম দাবি বাস্তবায়ন করা হবে। আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু হচ্ছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজও অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে যাবে।”
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, “ইউজিসি একটি পরিবার হিসেবে একসঙ্গে বসে সমস্যা সমাধান করবে। শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়নে কাজ চলছে।”

মতামত দিন