জাতীয়
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু।

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোশারফ হোসেন (২৬), তার চাচা মিলন মিয়া (৩০) এবং দাদা আফজাল হোসেন (৬৫)। তারা সম্পর্কে ভাতিজা, চাচা ও দাদা।

স্থানীয়রা জানান, মিলনের বাড়ি থেকে মোশারফের বাড়িতে একটি পার্শ্ব বিদ্যুৎ সংযোগ ছিল।দুপুরে মোশারফ সেই লাইনে ধান মাড়াইয়ের মেশিন চালু করলে হঠাৎ তারে আগুন ধরে যায়। সমস্যা খুঁজতে মোশারফ ঘরের টিনের চালে ওঠেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে মিলন ও পরে আফজালও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্তের আশ্বাস দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রামীণ এলাকায় যত্রতত্র অবৈধ ও অনিরাপদ বিদ্যুৎ সংযোগের কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। সচেতনতা ও নিরাপদ সংযোগ ব্যবস্থা না থাকলে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে।

মতামত দিন